× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লার হয়ে খেলবেন নারাইন-রাসেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৯ পিএম

কুমিল্লার হয়ে খেলবেন নারাইন-রাসেল

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলতে সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। এছাড়াও লিগ পর্বের এক ম্যাচ খেলতে আসবেন খুশদিল শাহ। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল।

সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। খুশদিল ফিরলেও নাসিম শাহ আসবেন না। বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘নাসিম শাহকে আমরা পাচ্ছি না। খুশদিল দুপুরেই আসবেন। এ ছাড়াও আন্দ্রে রাসেল ও নারাইন আসছেন।’

ফরচুন বরিশালের বিপক্ষে নারাইন ও রাসেলকে পাওয়া যাবে কিনা তা অবশ্য এখনও নিশ্চিত নয়। এই বিষয়ে তার ভাষ্য, ‘ যদি হেড কোচ মনে করেন তাহলে খেলাবেন।’ মঈন আলী বিষয়টি এখনও নিশ্চিত নয় জানিয়ে সালাউদ্দিন আহমেদের ভাষ্য, ‘সম্ভাবনা আছে, তবে আগামী ম্যাচের জন্য না।’

লিগ পর্বে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এখন পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে প্লে অফ খেলার লক্ষ্যে শেষ দুই ম্যাচে মাঠে নামবে দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা