× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামিচানেকে বয়কটের ডাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম

লামিচানেকে বয়কটের ডাক

কদিন আগেই ধর্ষণের অভিযোগ থেকে জামিনে ছাড়া পেয়েছেন নেপালের ক্রিকেট তারকা সন্দীপ লামিচানে। ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তার ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে নেপাল ক্রিকেট। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন তিনি। তবে এর মধ্যেই তাকে বয়কটের ডাক দিয়েছেন দেশটির সাধারণ মানুষ। ধর্ষণের দায়ে জেলহাজতে থাকা এই ক্রিকেটারকে মাঠে দেখতে চান না তারা।

শনিবার তাকে বয়কটের দাবিতে প্রশাসনিক কেন্দ্র-সিংহ দরবারের কাছে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে দেশটির ক্রিকেটপ্রেমীরা। যেখানে তারা ‘কান না পারব?’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন। যার অর্থ ‘আমরা কি নিরাপদ?’ অনেকের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ক্রিকেট ‘জেন্টলম্যান গেম নাকি মেন্টালম্যান গেম?’

এদিকে আগামী ১৪-২১ ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে স্কটল্যান্ড ও নামিবিয়াকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন নেপালিরা। লামিচানে খেললে তারা যেন নেপাল সফর না করে সেই আর্জি জানিয়ে একজন টুইটে লিখেছেন, ‘হ্যালো ক্রিকেট স্কটল্যান্ড ও নামিবিয়া। আপনারা কি অনুগ্রহ করে নেপালের সঙ্গে খেলা বয়কট করতে পারেন। আমাদের দলে একজন ধর্ষণের অভিযুক্ত রয়েছে। খেলোয়াড়ের নাম সন্দীপ লামিচানে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা