× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লে অফে উঠতে রংপুরের দরকার ১৩১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৬ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৬ পিএম

প্লে অফে উঠতে রংপুরের দরকার ১৩১

ঢাকাকে হারাতে পারলেই প্লে অফ নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ঢাকা ডমিনেটর্সকে ফিল্ডিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩০ রান করেছে তুলেছে ঢাকা। প্লে অফ নিশ্চিত করে রংপুরের দরকার ১৩১ রান।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। স্কোরবোর্ডে ৭৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে দলটি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আবদুল্লাহ আল মামুন (২৩) ও আরিফুল হক (২৯) দলকে এগিয়ে নেন। মূলত তাদের ব্যাটে ভর করেই শতরান পার করে দলটি। শেষ পর্যন্ত ঢাকা সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান।

রংপুরের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ২২ রানে নেন দুই উইকেট। এছাড়াও একটি করে উইকেট নেন মাহেদি হাসান, হারিস রউফ ও হাসান মাহমুদরা।

সংক্ষিপ্ত স্কোর-

ঢাকা ডমিনেটর্স- ১৩০/৮ (আরিফুল ২৯, মামুন ২৩, আজমতউল্লাহ ২/২২, নাওয়াজ ১/১)


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা