প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৯ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৬ পিএম
মঙ্গলবার বিপিএলে খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে আজম খান ক্রিজে আসার পর থেকেই তাকে উত্ত্যক্ত করেন নাসিম শাহ। বিরক্ত হয়ে নাসিমকে ঠেলে ক্রিজে যান আজম। এরপরই আজমের পেছন পেছন হেঁটে তার হাঁটার স্টাইল অনুকরণ করে আজমকে বুঝিয়ে দেন তিনি মোটা। এ ঘটনার পর শুরু হয় নাসিমের সমালোচনা।
এক সমর্থক টুইট বার্তায় লেখেন, ‘নাসিম শাহ তার স্বদেশি আজম খানকে উপহাস করেছেন। এটা মজার বিষয় না। উপহাসের উত্তরে এক ছয় ও চার বলে করেছেন ১২ রান।’ আরেক সমর্থক বলেন, ‘এটা কোনোভাবেই উপহাসের বিষয় না।’
আজম খান এখনও পাকিস্তান দলে নিয়মিত হতে না পারলেও ঘরোয়া ও অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ। বারবার তার শরীর নিয়ে কথা উঠলেও পারফরম করে নিজেকে প্রমাণ করছেন। অন্যদিকে তিন ফরম্যাটেই পাকিস্তান দলের নিয়মিত সদস্য নাসিম। পেস বোলিং দিয়ে জয় করেছেন বিশ্বের হাজারও ক্রিকেটপ্রেমীর হৃদয়।