প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ২৩:২০ পিএম
নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছে তিন নতুন মুখ, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে আফ্রিকার দেশটিতে থাকা চার ক্রিকেটারকে দলে নিয়েছে বিসিবি। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।
বিশ্বকাপের দলে সু্যোগ পাওয়া অনুর্ধ্ব ১৯ দলের চার সদস্য হলেন- মারুফা আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার ও দিশা বিশ্বাস। এছাড়াও অভিজ্ঞ সালমা খাতুন, জাহানারা আলম ও রুমানা আহমেদরা আছেন দলে।
আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে ৬ ও ৮ ফেব্রুয়ারি দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে জ্যোতি বাহিনী। এই দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে পাকিস্তান ও ভারত। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪,১৭ ও ২১ ফেব্রুয়ারি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মোস্তারি।
স্টান্ডবাই:
রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি ও শারমীন আক্তার সুপ্তা