× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপসের ফিফটিতে ম্লান ফখরের সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১১:৩৭ এএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১২:৪৩ পিএম

ফিলিপসের ফিফটিতে ম্লান ফখরের সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডের

ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি হাঁকান ফখর জামান। তার জাদুকরী ৩ অঙ্কের জবাবে ফিফটি আদায় করে নেন গ্লেন ফিলিপস। ম্যাচসেরা ফিলিপসের সেই ফিফটির কাছে ম্লান হয়ে গেছে ফখরের সেঞ্চুরি। পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচে ১১ বল ধরে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের দল।

করাচিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৮০ রানের পুঁজি গড়ে পাকিস্তান। ১২২ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০১ রানের দুর্বার এক ইনিংস খেলেন ফখর। তার সঙ্গে মোহাম্মদ রিজওয়ান এনে দেন ৭৭ রান।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৩ উইকেট নেন। ২টি উইকেট পান লকি ফার্গুসন।

লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ২৮১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ৪২ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৩* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন ফিলিপস। ম্যাচের সঙ্গে সিরিজ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তারকা এই ক্রিকেটার। তার আগে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৫২ ও ৫৩ রান।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও আগা সালমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা