× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্যানি মরিসনকে পর্নো স্টারের সঙ্গে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার!

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১১:১৫ এএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:৩৬ পিএম

ড্যানি মরিসন এবং ড্যানি ড্যানিয়েলস।

ড্যানি মরিসন এবং ড্যানি ড্যানিয়েলস।

কমেন্ট্রি বক্সে একেবারে আজব ঘটনা ঘটালেন পাকিস্তানি ধারাভাষ্যকার। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানি মরিসনের কথা বলতে গিয়ে পর্নো স্টার ড্যানি ড্যানিয়েলসের নাম নিয়ে ফেললেন তিনি। 

জি নিউজ জানিয়েছে, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই ভিডিও এতটাই ভাইরাল হয়েছে যে খোদ ড্যানিয়েলসও মন্তব্য করেছেন।

পাকিস্তান-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেই ঘটনা ঘটেছিল। কিউইদের হয়ে দশম উইকেটে ১০৪ রানের জুটি গড়েন ম্যাট হেনরি এবং অ্যাজাজ প্যাটেল। 

যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দশম ও একাদশতম ব্যাটারের মধ্যে চতুর্থ সর্বোচ্চ পার্টনারশিপ। সেই জুটি যখন খেলছিল, তখনই সেই আজব কীর্তি করেন পাকিস্তানি ধারাভাষ্যকার। 

ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ১১৫ ওভারের শেষে সেই ঘটনা ঘটে। তখন নিউজিল্যান্ডের স্কোর ছিল ৯ উইকেটে ৩৯৪ রান। অ্যাজাজ ৮ রানে খেলছিলেন। 

হেনরি ৪১ রানে অপরাজিত ছিলেন। এরই মধ্যে ওই পাকিস্তানি ধারাভাষ্যকারকে ১৯৭৩ সালের ঘটনা বলতে শোনা যায়। 

সেই সময় নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা তথা সতীর্থ ধারাভাষ্যকার ড্যানি মরিসনের নাম বলতে গিয়ে ড্যানি ড্যানিয়েলস বলে ফেলেন ওই পাকিস্তানি ধারাভাষ্যকার। 

ড্যানি ড্যানিয়েলস বলে ফেলেই সামলে নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে যায়। ওই পাকিস্তানি ধারাভাষ্যকারকে তুমুল ট্রোল করেন নেটিজেনরা। শুধু তাই নয়, ওই ভাইরাল টুইট রিটুইট করেন খোদ ড্যানি ড্যানিয়েলস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা