× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেপ ভার্দের ম্যাচে মেসির যত কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

লিওনেল মেসি। ছবি: ফক্স স্পোর্টস

লিওনেল মেসি। ছবি: ফক্স স্পোর্টস

কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোতে পৌঁছেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। দলের এবং ম্যাচের প্রথম গোলটি করেন মেসি। এ গোলের সুবাদে আর্জেন্টিনার অধিনায়ক রেকর্ডের পাতা আবার উলোট-পালোট করেছেন। একাধিক নতুন রেকর্ড গড়েছেন।

কেপ ভার্দের বিপক্ষে গোলের সুবাদে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির এবারের বিশ্বকাপে গোলের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। বিশ্বকাপে মোট গোল বেড়ে হয়েছে ২০। গত বিশ্বকাপেও সাত গোল করেছিলেন মেসি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে একাধিক বিশ্বকাপে সাত বা তার বেশি গোলের কীর্তি গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

বিশ্বকাপের নক আউট পর্বে মেসি মোট ১২ গোলে অবদান রেখেছেন। নিজে করেছেন ছয় গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয় গোল। গত ৬০ বছরে কোনো খেলোয়াড় নকআউট পর্বে এত বেশি গোলের ক্ষেত্রে অবদান রাখতে পারেননি। মেসি টপকে গেছেন পেলে ও এমবাপ্পেকে।

ম্যারাডোনার একটা কীর্তিকেও ছাড়িয়ে গেছেন মেসি। বিশ্বকাপে ম্যারাডোনা সতীর্থদের দিয়ে মোট আটটি গোল করিয়েছিলেন। মেসি করিয়েছেন ৯ গোল। এক ম্যাচেই পেলে ও ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন মেসি।

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে মেসি বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করেছেন। বিশ্বকাপের নক আউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করেছেন মেসি। এমন কীর্তি আর কারও নেই।

৩৫ বছর বয়স পার হওয়ার পর মেসির গোল সংখ্যা ১৪। আর কোনো ফুটবলারের বয়স ৩৫ হওয়ার পর বিশ্বকাপে এত গোল করতে পারেননি।

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি গোল করার কীর্তিও মেসির। কেপ ভার্দের ম্যাচে গোল করার পর অধিনায়ক হিসেবে মেসির গোল হয়েছে ১৯টি।

বিশ্বকাপে সর্বাধিক দেশের বিপক্ষে গোল করারও রেকর্ড গড়েছেন। কেপ ভার্দের বিপক্ষে গোলের পর তিনি ১৪ দেশের বিপক্ষে গোল করলেন। দ্বিতীয় স্থানে থাকা ইয়ুর্গেন ক্লিন্সম্যান, রোনাল্ডো ও মিরোস্লাভ ক্লোসা ১০টি দেশের বিপক্ষে গোল করেছেন।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ খেলার মাধ্যমে মেসি ৩০তম ম্যাচ খেলেছেন।

মেসির সামনে এখন আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছেন। একক বিশ্বকাপে আর্জেন্টাইন হিসেবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের হাতছানি। ১৯৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার গুইলারমো স্ট্যাবিল আট গোল করেছিলেন। মেসির সামনে এখন সেই কীর্তি স্পর্শ করার হাতছানি। শেষ ষোলোতে মেসিরা মিসরের বিপক্ষে খেলবে। এ ম্যাচে মেসি গোল করতে পারলে সেই কীর্তি স্পর্শ করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা