× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নক আউটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই: স্ক্যালোনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিশ্বকাপের নকআউট পর্বে ছোট দলগুলোর বিরুদ্ধে বড় দলগুলোর ম্যাচ মানেই সহজ জয়- এই ধারণাকে এই ধারণাকে উড়িয়ে দিয়েছে বিশ্বকাপে এবার প্রথম খেলতে আসা কেপ ভার্দে। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে শিরোপাধারী আর্জেন্টিনাকে জয় পেতে প্রচুর ঘাম ঝড়াতে হয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের খেলায় ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় তারা।

ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি কেপ ভার্দের শক্তির কথা স্বীকার করলেন। এই ম্যাচ তাদের মনে করিয়ে দিয়েছে যে বিশ্বকাপের নকআউটে কোনো ম্যাচই সহজ নয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যারা বলছিল আমাদের ড্র সহজ হয়েছে, তাদের জন্য এই ম্যাচই যথেষ্ট জবাব। আমরা জয়ের যোগ্য ছিলাম, কিন্তু ম্যাচটা ছিল অত্যন্ত কঠিন”।

কাগজে-কলমে আর্জেন্টিনা ছিল স্পষ্ট ফেবারিট। তবে মাঠের লড়াই ছিল সম্পূর্ণ ভিন্ন। আন্ডারডগ হিসেবে মাঠে নামা কেপ ভার্দে দুইবার সমতায় ফিরেছে, এমনকি ম্যাচকে টেনে নিয়ে গেছে অতিরিক্ত সময়েও। তাদের সাহসী ফুটবল বারবার চাপে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নদের।

স্কালোনি স্বীকার করেন, তিনি কেবল শেষ বাঁশির অপেক্ষাতেই ছিলেন। তিনি বলেন, “আমি শুধু চেয়েছিলাম ম্যাচটা শেষ হোক। ওদের করা গোলটা অসাধারণ ছিল”।

অতিরিক্ত ৩০ মিনিটের ধকল আর্জেন্টাইন খেলোয়াড়দের শারীরিকভাবে নিঃশেষ করে দেয়। স্কালোনি জানান, ম্যাচ শেষে তার খেলোয়াড়রা সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। অনেকের শরীরে ক্র্যাম্পও দেখা গেছে। তবে কোচের মতে, দলটির সবচেয়ে বড় শক্তি তাদের মানসিক দৃঢ়তা।

স্ক্যালোনি বলেন, “তারা হৃদয় উজাড় করে খেলে। যখন এমন মন নিয়ে মাঠে নামে, তখন যেকোনো বাধা পেরিয়ে যেতে পারে”।

ম্যাচে ফেভারিট হওয়ার চাপ নিয়ে প্রশ্ন উঠলেও তা নাকচ করে দেন স্কালোনি। তার ভাষায়, “এই দলের বিশেষত্বই হলো কখনো থেমে না যাওয়া”। 

স্কালোনি মাঠের অবস্থাও উল্লেখ করেন। তার মতে, পিচ ছিল অস্বাভাবিক এবং বল স্বাভাবিক গতিতে চলছিল না, যা তাদের স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটিয়েছে।

তবে ম্যাচ-পরবর্তী সবচেয়ে আলোচিত মন্তব্য আসে আর্জেন্টাইন মানসিকতা নিয়ে স্কালোনির কথায়। তিনি বলেন, “আর্জেন্টাইন হওয়া মানেই ভোগান্তির মধ্য দিয়ে যাওয়া”।

তার মতে, কেপ ভার্দে নিজেদের সর্বস্ব উজাড় করে খেলেছে, আর ফুটবলে এমন মানসিকতা ব্যবধান কমিয়ে আনে।

স্কালোনি বলেন, “এই কঠিন পরীক্ষা আর্জেন্টিনাকে আরও শক্তিশালী করবে। এই জার্সির মধ্যে বিশেষ কিছু আছে। আমরা সামনে এগিয়ে যাব। এই লড়াই আমাদের আরও শক্ত করেছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা