অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি। ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের মধ্যেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি।
বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পাওয়ার ঠিক আগে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। নিজের শহর এডিলেইডের একটি মসজিদে জুমার নামাজ শেষে বিশ্বখ্যাত ইসলামী বক্তা ও স্কলার মুফতি ইসমাইল ইবনে মুসা মেঙ্কের উপস্থিতিতে শাহাদাহ পাঠ করেন ইয়ঙ্গি।
পরে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, এটি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত ছিল না। দীর্ঘদিন ধরে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনা করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেছেন এবং ইসলামের শিক্ষা ও মূল্যবোধ সম্পর্কে জানার চেষ্টা করেছেন।
ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে ইয়ঙ্গি বলেন, “নতুন এই ধর্মীয় পরিচয় নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এখন থেকে মাঠে এবং মাঠের বাইরে সততা, মানবিকতা ও ইতিবাচক আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে চাই।”