× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকো সিটিতে বিশ্বকাপ উদযাপনে পদদলিত হয়ে নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়ের পর ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’-এর সামনে জড়ো হয়েছেন মেক্সিকান সমর্থকরা। ছবি: দ্য গার্ডিয়ান

ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়ের পর ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’-এর সামনে জড়ো হয়েছেন মেক্সিকান সমর্থকরা। ছবি: দ্য গার্ডিয়ান

বিশ্বকাপে স্বাগতিক মেক্সিকো পরবর্তী রাউন্ডে ওঠার আনন্দ রুপ নিয়েছে বিষাদে। মেক্সিকো সিটির রাস্তায় হাজার হাজার ফুটবল সমর্থকদের উপচে পড়া ভিড়ে দম আটকে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শহরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী তরুণী এবং অন্যজন ৪৪ বছর বয়সী এক ব্যক্তি।

দ্য গার্ডিয়ান বলছে, দুজনেই শ্বাসরোধে (অ্যাসফিক্সিয়ায়) মারা গেছেন। স্থানীয় কয়েকটি গণমাধ্যম তৃতীয় একজনের মৃত্যুর খবর প্রকাশ করলেও কর্তৃপক্ষ এখনো তা নিশ্চিত করেনি।

মেক্সিকো সিটি স্টেডিয়ামে (আসতেকা) বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারায় মেক্সিকো। এই জয়ে ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দেশেটি।

এ জয়ের পর রাজধানীর বিভিন্ন সড়কে লাখো সমর্থক নেমে আসেন। শহর সরকারের ধারণা, উদযাপনে ১০ লাখেরও বেশি মানুষ অংশ নেন, যার বড় একটি অংশ মেক্সিকো শহরের ঐতিহাসিক অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভের কাছে হামবুর্গো এবং ল্যাঙ্কাস্টার স্ট্রিটে জড়ো হয়েছিল। সেখানেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা