প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
কিলিয়ান এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ফ্রান্স শেষ ষোলোতে পৌঁছেছে। ছবি: রয়টার্স
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে ফ্রান্সের ম্যাচটি হয়তো অনেকদিন মনে রাখবে ফুটবল বিশ্ব।
এই ম্যাচে গতি ও সুযোগ তৈরি ও আক্রমণের মাধ্যমে ফরাসিরা বুঝিয়ে দিয়েছে- এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার তারাই।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাটিতে দুর্দান্ত পারফরম্যান্সে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স।
খেলার শুরুতেই গোলের সুযোগ পেলও তা মিস করে সুইডেন। এরপর থেকে ফ্রান্সের ভয়ঙ্কর-সুন্দর দেখতে শুরু করে দেশটি। একের পর এক আক্রমণে সুইডেনকে ভাসিয়ে দেয় দিদিয়ের দেশামের দল।
প্রথমার্ধের শেষ দিকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাডলি বারকোলা। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন এমবাপে।
সুইডেন কিছু আক্রমণ গড়ে তুললেও ফ্রান্সের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি। পুরো ম্যাচে ফরাসিরা আক্রমণ, গতি ও সুযোগ তৈরিতে স্পষ্টভাবে এগিয়ে ছিল। এই জয়ে টুর্নামেন্টে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।
এই জয়ের ফলে ফ্রান্স শেষ ষোলোতে উঠেছে এবং আগামী পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হবে। অন্যদিকে সুইডেনের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে।