× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি ইরানের কৃতজ্ঞতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ইরান ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হেদায়েত মুম্বেনী ও তার পাঠানো শুভেচ্ছা বার্তা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ইরান ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হেদায়েত মুম্বেনী ও তার পাঠানো শুভেচ্ছা বার্তা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালে ইরান জাতীয় ফুটবল দলের প্রতি অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রদর্শনের জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি রুবাই হাসানকে পাঠানো এক বার্তায় ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হেদায়েত মুম্বেনী এই শুভেচ্ছা পাঠান।

বার্তায় মুম্বেনী বলেন, “বিশ্বকাপজুড়ে বাংলাদেশের মানুষের অবিচল সমর্থন, উৎসাহ এবং আন্তরিকতা তাদের গভীরভাবে স্পর্শ করেছে। এই ভালোবাসা ও বন্ধুত্ব তারা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে”।

তিনি আরও বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়; এটি বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সংহতির সেতুবন্ধন হিসেবে কাজ করে। ভবিষ্যতেও ফুটবলের মাধ্যমে ইরান ও বাংলাদেশের জনগণের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করছি”।

সবশেষে বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে শুভকামনা প্রকাশ করেছেন তিনি।

এবারের টুর্নামেন্টে বল মাঠে গড়ানোর আগেই একের পর এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ইরানকে। সব বাধা পেরিয়ে নকআউট পর্ব প্রায় মুঠোয় নিয়ে এলেও ইরানকে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।

গ্রুপ পর্বে একটি ম্যাচও না হেরেও কেবল গোল ব্যবধানের মারপ্যাঁচে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইরান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা