× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয়সূচক গোল করার পর উল্লাস করেন মরক্কোর ইসমাইল সাইবারি ছবি: ড্যানিয়েল বেসেরিল/রয়টার্স

নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয়সূচক গোল করার পর উল্লাস করেন মরক্কোর ইসমাইল সাইবারি ছবি: ড্যানিয়েল বেসেরিল/রয়টার্স

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর রুদ্ধশ্বাস লড়াইয়ে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে, যেখানে স্নায়ুর লড়াইয়ে জয় তুলে নেয় উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচের প্রথমার্ধে উভয় দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে কডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ইসা দিয়পের সমতাসূচক গোলে ম্যাচে ফেরে মরক্কো। এরপর অতিরিক্ত সময়েও আর কোনো দল গোল করতে পারেনি।

টাইব্রেকারে দুই দলের খেলোয়াড়দের একাধিক শট মিস হলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মরক্কো। নির্ধারক পেনাল্টি থেকে গোল করেন ইসমাইল সাইবারি।

এই জয়ে মরক্কো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। পরবর্তী রাউন্ডে তারা কানাডার মুখোমুখি হবে। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার নেদারল্যান্ডস বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা