× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলকে হারানোর পর থেকেই পতন শুরু জার্মানির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

পেনাল্টি মিস করার পর জার্মানির কাই হ্যাভার্টজের সাথে নিক ভল্টেমাডেকে হতাশ দেখাচ্ছে। ছবি: রয়টার্স

পেনাল্টি মিস করার পর জার্মানির কাই হ্যাভার্টজের সাথে নিক ভল্টেমাডেকে হতাশ দেখাচ্ছে। ছবি: রয়টার্স

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে নকআউট পর্বের শুরুতেই বিদায় নিতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে।

শুধু এই আসরেই নয়, এর আগের দুই আসরেও নিষ্প্রভ ছিল দলটি। জার্মানির এই পতনের শুরুটা হয়েছিল ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর পর থেকেই।

সেবার ব্রাজিলের পর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছিল জার্মানি। সেই সাফল্যের পর জার্মান ফুটবলের আধিপত্য আরও দীর্ঘস্থায়ী হবে বলেই ধারণা করেছিলেন অনেকেই। কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো।

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপে শিরোপাধারী হিসেবে অংশ নিয়ে বড় ধাক্কা খায় জার্মানি। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এটি ছিল জার্মানির অন্যতম বড় ব্যর্থতা।

এরপর ২০২২ কাতার বিশ্বকাপেও একই চিত্র। জাপানের কাছে হারের পর স্পেনের সঙ্গে ড্র করলেও শেষ পর্যন্ত আবারও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় জার্মানিকে। টানা দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে ইউরোপের অন্যতম সফল দলটি।

২০২৬ বিশ্বকাপে নতুন ফরম্যাটে নকআউট পর্বে উঠলেও ভাগ্য বদলালোনা তাদের। এবার প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। 

ম্যাচের শুরুতে দারুণ শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে থাকা প্যারাগুয়ে এগিয়ে যায়। প্রথমার্ধে হেডে গোল করে দলকে লিড এনে দেন হুলিও এনসিসো। পিছিয়ে পড়ার পর বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও জার্মানিকে সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। পরে কাই হাভার্টজের গোলে সমতা ফেরে। 

অতিরিক্ত সময়েও দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জার্মানির কয়েকজন খেলোয়াড় স্পট কিক থেকে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় পায় প্যারাগুয়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা