× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মানিকে রুখবে প্যারাগুয়ে?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ঘণ্টা আগে

আপডেট : ১৪ ঘণ্টা আগে

বিশ্বকাপের নকআউট পর্বে বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে  আজ মুখোমুখি হচ্ছে জার্মানি ও  প্যারাগুয়ে।  গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকাপের নকআউট পর্বে বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে আজ মুখোমুখি হচ্ছে জার্মানি ও প্যারাগুয়ে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকাপের নকআউট পর্বের এক আগুনে লড়াইয়ের আজ মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও দক্ষিণ আমেরিকার লড়াকু দল প্যারাগুয়ে। বাংলাদেশ সময় আজ রাত ২টা ৩০ মিনিটে বোস্টনে শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোতে ওঠার লড়াই। জিতলে এগিয়ে যাওয়া, হারলে বিদায়। শেষ বত্রিশের এমন লড়াইয়ে বাজির পাল্লা ভারী জার্মানদের দিকেই। তবে প্যারাগুয়ের লড়াকু ফুটবল ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে যেকোনো সময়। জম্ম দিতে পারে অঘটনের।

গ্রুপ পর্বে নিজেদের অপরাজিত রাখতে পারেনি জার্মানি, তবে তাদের সূচনা ছিল দুর্দান্ত। প্রথম দুই ম্যাচে কুরাসাও এবং আইভরি কোস্টের বিপক্ষে গোলবন্যা বইয়ে দিয়েছিল। দুই জয় তুলে নেয় জার্মান সৈনিকরা। মাত্র দুই ম্যাচে ৯ গোল করে তারা জানান দেয়, আক্রমণভাগে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। তবে এই ধারাটা পরের ম্যাচে তারা ধরে রাখতে পারেনি। শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলের হার কিছুটা ধাক্কা দিয়েছে হুলিয়ান নাগেলসমানের দলকে। তবু গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল হিসেবেই নকআউটে উঠেছে তারা।

জার্মানি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল দল। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ চারবার শিরোপা জিতেছে তারা। তবে সাম্প্রতিক বিশ্বকাপ স্মৃতি সুখকর নয়; বরং লজ্জাজনক বলা যায়। চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল। ২০২২ বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত ছিল। তবে এবারের মিশন শুধু নকআউট পার হওয়া নয়, নিজেদের হারানো মর্যাদা ফিরিয়ে আনা লড়াই জার্মানদের।

অন্যদিকে প্যারাগুয়ে নকআউটে এসেছে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর একটি হিসেবে। গ্রুপ ‘ডি’-তে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় হয়েছে, গোল ব্যবধানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়ার কাছে। গুস্তাভো আলফারো দল টুর্নামেন্টে তাদের একমাত্র জয় পেয়েছে তুরস্কের বিপক্ষে ১-০ ব্যবধানে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট নিশ্চিত করে তারা। বিশ্বকাপে প্যারাগুয়ের সেরা সাফল্য ২০১০ সালে। সেবার তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তারপর থেকে ব্যাকফুটে তারা। ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে দলটি জায়গাই করে নিতে পারেনি। ফলে এবারের আসর তাদের জন্য নতুন করে নিজেদের প্রমাণের বড় মঞ্চ।

দুই দলের অতীত পরিসংখ্যানও জার্মানির পক্ষেই কথা বলে। ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল জার্মানি; সেদিন শেষ মুহূর্তে জয়সূচক গোল করেছিলেন ওলিভার নিউভিলে। তবে সর্বশেষ মুখোমুখিতে কেউ জেতেনি। ২০১৩ সালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ শেষ হয়েছিল ৩-৩ সমতায়। এ সব ঘটনা এক যুগের আগের। ফলে আজকের ম্যাচে এর কোনো প্রভাব থাকবে না, এটাই স্বাভাবিক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা