প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুন ২০২৬ ১২:০০ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৬ ২২:০৭ পিএম
সিয়াটলে শুক্রবার ফুটবল বিশ্বকাপের গ্রুপ জি—এর ম্যাচে ইরানের বিপক্ষে গোল ঠেকাতে লাফিয়ে উঠছেন মিশরের গোলরক্ষক মোস্তফা শৌবির। ছবি: এপি
ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইতিহাস গড়ল মিসর।
এই ড্রয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকে নকআউট পর্বে জায়গা করে নিল ‘ফারাও’রা।
অন্যদিকে, ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় ইরানের ভাগ্য এখন অনিশ্চয়তার মুখে।
সিয়াটলে অনুষ্ঠিত এই ম্যাচে পঞ্চম মিনিটেই লিড নেয় মিসর। তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ্র সহায়তায় গোলটি করেন মাহমুদ সাবের। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি; ১৪ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান।
ম্যাচের আসল নাটকীয়তা ছিল ইনজুরি টাইমে। ৯৩ মিনিটে ইরানের সুজা খলিলজাদেহ বল মিসরের জালে পাঠালে জয়ের উৎসবে মেতে ওঠে ইরান। কিন্তু ভিডিও রিভিউ শেষে গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। গোলটি বৈধ হলে ইরান সরাসরি নকআউট নিশ্চিত করতে পারত।
গ্রুপ ‘জি’ থেকে বেলজিয়াম ৫-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে গেছে মিসর। ইরানকে এখন নকআউটের টিকিট পেতে অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে।