× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় জর্ডানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ঘণ্টা আগে

 গোলের পর উদযাপন করেন আলজেরিয়ার নাদির বেনবুয়ালি। ছবি: এপি

গোলের পর উদযাপন করেন আলজেরিয়ার নাদির বেনবুয়ালি। ছবি: এপি

ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে জর্ডান। এতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।

ম্যাচের প্রথমার্ধে লিড নিয়ে দারুণ আশা জাগালেও শেষ পর্যন্ত পরাজয় বরণ করে নিতে হয় জর্ডানকে।

সান ফ্রান্সিসকোর লেভি’স স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে নিজার আল-রাশদানের গোলে এগিয়ে যায় জর্ডান। পিছিয়ে থেকে বিরতিতে যায় আলজেরিয়া।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরীয়া হয়ে ওঠে আলজেরিয়া। সাফল্যে কিছুটা বেগ পেতে হয়েছিল প্রথমে। ৬৯ মিনিটে নাদির বেনবুয়ালির গোলে সমতায় ফেরে আফ্রিকার দেশটি।

আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে হারায় বিশ্বকাপে টিকে থাকার জন্য এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না আলজেরিয়ার। পথে জয়সূচক গোলটি আসে ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে। ৮২তম মিনিটে আমিনে ঘুরির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা