× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯২ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথম জয় মিসরের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

নিউজিল্যান্ডের বিপক্ষে গোল করার পর উদযাপন করছেন মিসরের মোহাম্মদ সালাহ। ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে গোল করার পর উদযাপন করছেন মিসরের মোহাম্মদ সালাহ। ছবি: এএফপি

তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর হাত ধরেই বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের দেখা পেল মিসর। একইসঙ্গে শেষ হলো ৯২ বছর ধরে চলা অপেক্ষার। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে ‘জি’ গ্রুপের খেলায় ৩-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছে সালাহর দল।

এবারের আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল মিসর। এই সময়ে তিন আসরে সাত ম্যাচ এবং এবার গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে জিততে পারেনি দলটি।

মাঠ ছাড়ার আগপর্যন্ত মিসরের আক্রমণের প্রাণভোমরা ছিলেন সালাহ। সর্বোচ্চ পাঁচটি শট, প্রতিপক্ষের বক্সে সর্বোচ্চ ১৩ বার বল স্পর্শ এবং সর্বোচ্চ পাঁচটি সুযোগ তৈরি করেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় নিউজিল্যান্ড। পিছিয়ে পড়ার পরও আক্রমণ থামায়নি মিসর। প্রথমার্ধের শেষ দিকে ইমাম আশুর ও সালাহ সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেননি।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে হেডে সমতা ফেরান মোস্তাফা জিকো। ৯ মিনিট পরই দলকে এগিয়ে দেন সালাহ। বিশ্বকাপে এটি ছিল মিসরের হয়ে সালাহর তৃতীয় গোল।

৮২ মিনিটে সালাহর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে মিসরের জয় প্রায় নিশ্চিত করে দেন বদলি হিসেবে নামা ত্রেজেগে। যোগ করা সময়ে জিজো চতুর্থ গোলের দারুণ সুযোগ নষ্ট করলেও তাতে মিসরের উৎসবে ভাটা পড়েনি।

প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করা মিসর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করা নিউজিল্যান্ড দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের তলানিতে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা