প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ইরানের রক্ষণভাগের বীরত্বে গোল করতে পারেনি শক্তিশালী বেলজিয়াম। ছবি: এএফপি
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকেও রুখে দিয়েছে বিশ্বকাপে সবচেয়ে সুবিধাবঞ্চিত দল ইরান।
ইরানের অসাধারণ রক্ষণ–দূর্গের কল্যাণে ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য থেকেছে। সর্বস্ব নিংড়ে জাল অক্ষত রেখেছে ইরানের রক্ষণ এবং গোলকিপার।
যেখানে গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ একাই ৭টি সেভ করেছেন। কোনো কোনো সেভ ছিল অবিশ্বাস্য। বিশেষ করে ৬০ মিনিটে বেলজিয়ামের যে প্রচেষ্টা ইরানের গোলকিপার রুখে দেন, সেটাকে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা সেভ বলা হচ্ছে।
তবে সেই সেভের বাইরে ম্যাচজুড় অসংখ্যবার ইরানি রক্ষণভাগ ও গোলরক্ষক বুক চিতিয়ে থামিয়েছেন বেলজিয়ামের আক্রমণগুলো। এর ফলে শেষ পর্যন্ত ২৩টি শট নিয়েও গোলের দেখা পায়নি বেলজিয়াম।
ম্যাচে অবশ্য বেলজিয়াম হারতেও পারত। বিশেষ করে ৬৬ মিনিটে ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। এ সময় কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইরান। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।