× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

লুইস রোমোর গোলে উল্লাসে মেতে ওঠেন মেক্সিকোর ফুটবলাররা। পাশে হতাশায় মাথায় হাত দক্ষিণ কোরিয়ার গোল রক্ষকের।  ছবি: রয়টার্স

লুইস রোমোর গোলে উল্লাসে মেতে ওঠেন মেক্সিকোর ফুটবলাররা। পাশে হতাশায় মাথায় হাত দক্ষিণ কোরিয়ার গোল রক্ষকের। ছবি: রয়টার্স

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। 

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। 

অন্যদিকে হার সত্ত্বেও দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে টিকে আছে দক্ষিণ কোরিয়া।

গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া।

অধিনায়ক সং হিউং-মিনকে কেন্দ্র করে একাধিকবার মেক্সিকোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করে এশিয়ার দলটি।

তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি এবং বিরতিতে খেলা যায় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় মেক্সিকো। ৫০তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোলটি। 

দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ একটি ক্রস ধরতে গিয়ে সতীর্থের সঙ্গে সংঘর্ষে বলের নিয়ন্ত্রণ হারান।

সেই সুযোগে সামনে থাকা লুইস রোমো সহজ টোকায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া।

৮৭তম মিনিটে চু গিউ-সুংয়ের শক্তিশালী হেড কোনো মতে রক্ষা করেন মেক্সিকোর গোলরক্ষক, এবং ফিরতি শটও তিনি দুর্দান্তভাবে প্রতিহত করেন।

অন্যদিকে মেক্সিকোও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল, তবে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে এবং আগেভাগেই শেষ ষোলো নিশ্চিত করেছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা