× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেনকে থামিয়ে রূপকথা লিখল কেপ ভার্দে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ০৯:৫৮ এএম

স্পেনকে আটকে দিয়ে জয়ের নায়ক কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

স্পেনকে আটকে দিয়ে জয়ের নায়ক কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

রূপকথা লিখল কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপে মাঠে নেমেই হটফেভারিট স্পেনকে আটকে দিল পশ্চিম আফ্রিকার এই দেশটি।

গতকাল সোমবার আটলান্টায় ‘এইচ’ গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। স্প্যানিশ স্ট্রাইকারদের সামনে চীনের প্রাচীর তুলে দিয়ে ম্যাচের নায়ক ৪০ বছর বয়সী কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা। এদিকে রবিবার ডালাস স্টেডিয়ামে শক্তিধর নেদারল্যান্ডসের বিপক্ষে দুদুবার পিছিয়ে পড়েও রোমাঞ্চকর ড্র করেছে এশিয়ান পরাশক্তি জাপান। ‘এফ’ গ্রুপের এই ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।

স্পেন ও কেপ ভার্দে এই দুই দলের ব্যবধান অনুধাবন করার জন্য একটি তথ্যই যথেষ্ট। র‌্যাঙ্কিংয়ে স্পেন ৮ নম্বরে আর কেপ ভার্দে ৬৪ নম্বরে। গত দুদশকে বিশ্ব ফুটবলের অন্যতম ধারাবাহিক দল ২০১০ বিশ্ববিজয়ীরা। বিপরীতে এটাই কেপ ভার্দের অভিষেক বিশ্বকাপ।

ম্যাচে বলের দখল নিয়ে একের পর এক আক্রমণ সাজিয়েছে স্পেন। কিন্তু তাদের সব চেষ্টা শুষে নেন কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা। ম্যাচে ৮০১টি পাস খেলেও কেপ ভার্দে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি স্প্যানিশ ফরোয়ার্ডরা। বিশ্বস্ত হাতে দেশের মানুষের জন্য বড় উৎসবের উপলক্ষ এনে দিলেন ভোজিনহা।

গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে ম্যাচের ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামানো হয় ইয়ামালকে। কিন্তু গোলের দেখা পায়নি স্পেন। প্রথমার্ধে তিন তিনবার দলকে পতনের হাত থেকে রক্ষা করেন ভোজিনহা। দ্বিতীয়ার্ধেও হয়ে ওঠেন দুর্ভেদ্য। আর তাতে ম্যাচের শুরুর মতোই শেষেও ফল থাকে ০-০।

রেফারি শেষের বাঁশি বাজাতেই উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দের ফটুবলাররা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন, বর্তমান ইউরোজয়ীদের রুখে দেওয়াটা যুগ যুগ ধরে স্মরণে রাখবে ফুটবলপ্রেমীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা