× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য নিজেকেই বদলাতে চান এমবাপ্পে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ২২:০৭ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ২২:০৯ পিএম

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছবি: গোল ডট কম

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছবি: গোল ডট কম

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ২০২২ বিশ্বকাপটা কখনো ভুলে যাওয়ার মতো ছিল না। সেবারের ফাইনালের আক্ষেপটা তার এখনো আছে, তাইতো এবারের বিশ্বকাপটা ফ্রান্সের নামে করে নিতে নিজেকেই বদলাতে চান তিনি।

সম্প্রতি এমবাপ্পে স্বীকার করেছেন, ২০২৬ বিশ্বকাপ জিততে হলে তাকে নিজের খেলায় আরও উন্নতি আনতে হবে, বিশেষ করে রক্ষণাত্মক দায়িত্ব পালনের ক্ষেত্রে।

সমালোচকদের জবাব দিতে এবং দলকে শিরোপার পথে এগিয়ে নিতে নিজের খেলার ধরনে পরিবর্তন আনতে চান এই ফুটবলার।

সেনেগালের বিপক্ষে ফ্রান্সের গ্রুপ-আই ম্যাচের আগে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানান, প্রতিপক্ষের দখলে বল থাকলে তার কাজের পরিমাণ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।

ফরাসি অধিনায়ক মনে করেন, বিশ্বকাপের মতো বড় আসরে সফল হতে হলে দলের প্রতিটি খেলোয়াড়কে আক্রমণের পাশাপাশি রক্ষণেও সমান অবদান রাখতে হবে।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েনকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, “রক্ষণভাগে আমাকে আরও এক ধাপ এগোতে হবে। আমি যা ঠিক সেসব করতে প্রস্তুত, কারণ যেকোনো মূল্যে আমি বিশ্বকাপ জিততে চাই। মানুষ প্রায়ই এই বিষয়টি নিয়ে কথা বলে। আমার ভাই ইথান আমার চেয়ে অনেক বেশি ডিফেন্স করে। তবে আমি মনে করি, এই দিকটি নিয়ে আলোচনা হওয়া ভালো। আমি সবসময় নিজের কাছে অনেক বেশি দাবি রাখি এবং মনে করি এই জায়গায় আমাকে আরও উন্নতি করতে হবে”।

সাম্প্রতিক সময়ে এমবাপ্পে সমালোচনার মুখে পড়লেও তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ উসমান ডেম্বেলে। ডেম্বেলে মনে করেন, এমবাপ্পেকে নিয়ে অনেক সময় সমালোচনা মাত্রা ছাড়িয়ে যায় এবং একজন বিশ্ব তারকার মানবিক দিকটি উপেক্ষা করা হয়।

তবে সমালোচনা সত্ত্বেও ফরাসি দলের ড্রেসিংরুমে এমবাপ্পের গুরুত্ব একটুও কমেনি। সতীর্থদের কাছে তিনি এখনও দলের কৌশলগত ও মানসিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু। বিশ্বকাপের মতো চাপপূর্ণ আসরে ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দেখা হচ্ছে।

বিশ্বকাপ মঞ্চে এমবাপ্পের রেকর্ড ইতোমধ্যেই কিংবদন্তিতুল্য। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তিনি মোট ১২টি গোল করেছেন। ২০১৮ সালে কিশোর বয়সে ফ্রান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে জিতেছিলেন গোল্ডেন বুট।

এখন তার সামনে রয়েছে নতুন লক্ষ্য মিরোস্লাভ ক্লোসের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করা।

সোর্স: গোল ডট কম

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা