× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ২০:২৮ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ২১:৪০ পিএম

টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে শরিফুল, সোহানরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে শরিফুল, সোহানরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার ওয়ানডে লড়াই শেষে এবার টি-টোয়েন্টি সিরিজের উত্তাপ ছড়াতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 

অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা সোমবার বিকাল তিনটার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এসে পৌঁছান। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও সোমবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রামে পা রেখেছে।

চট্টগ্রামে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত সূচি অনুযায়ী, সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজের তিনটি ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার উভয় দলই অফিশিয়াল অনুশীলনে অংশ নেবে। 

লিটন দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ 

আগামী বুধবার প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ১৯ ও ২১ জুন সিরিজের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই বন্দরনগরীতে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 

দীর্ঘদিন পর চট্টগ্রামে দুই ক্রিকেট পরাশক্তির মধ্যকার এমন আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজনকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মনে বাড়তি জোয়ার সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের রেশ কাটতে না কাটতেই এই সংক্ষিপ্ত সংস্করণের লড়াই ঘিরে টিকিট ও মাঠের প্রস্তুতি নিয়ে সাধারণ দর্শকদের মাঝে তুমুল আগ্রহ ও উন্মাদনা দেখা যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা