× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটার নাঈমকে মারধর

কনস্টেবল, এসআইয়ের পর এবার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থার অভিযোগে হ‌ওয়ার চব্বিশ ঘন্টা পর আরিফুর রহমানকে প্রত্যাহার করার বার্তা দেয় সিএমপি।  ছবি: ভিডিও থেকে

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থার অভিযোগে হ‌ওয়ার চব্বিশ ঘন্টা পর আরিফুর রহমানকে প্রত্যাহার করার বার্তা দেয় সিএমপি। ছবি: ভিডিও থেকে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। 

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থার অভিযোগে হ‌ওয়ার চব্বিশ ঘন্টা পর আরিফুর রহমানকে প্রত্যাহার করার বার্তা দেয় সিএমপি। 

এর‌ আগে, একই ঘটনায় সিএমপির খুলশী থানার এসআই মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে প্রত্যাহার করে সিএমপি।

তবে সে সময় আরিফুর রহমানের বিরুদ্ধে সিএমপি কোনো ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানায়নি।

সিএমপি কমিশনার হাসান মো. শ‌ওকত আলীর শনিবার রাতে স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে যে, খুলশী থানার ওসি আরিফুর রহমানকে সিএমপির লাইন-ওয়্যারে বদলি করা হয়েছে। 

বাকলিয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ সোলায়মানকে খুলশী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

ওই আদেশে আরও বলা হয়, সিএমপির সিটি এসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুলিপি পাঠিয়ে ওই আদেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা