প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুন ২০২৬ ০১:৩৫ এএম
আপডেট : ১০ জুন ২০২৬ ০১:৪১ এএম
ফিফা বিশ্বকাপ। ছবি: এপি
আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনায় বড় ধরনের আর্থিক সাশ্রয় ও স্বচ্ছতা নিশ্চিত করেছে সরকার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক ফেসবুক পোষ্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, অতীতের সেই প্রায় ১০০ কোটির লুটপাট এবং এবার প্রথমে দাবি করা ২শ কোটি টাকার লোভনীয় ফাঁদ এড়িয়ে ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় ফুটবল বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার। ভ্যাট ও আয়করসহ এর মোট মূল্য দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।
পোস্টে আর বলা হয়, জনগণের জন্য আনন্দের বিষয় হলো, এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। টেলকো, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাছে নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন ও সম্প্রচারস্বত্ব বিক্রি করে প্রায় পুরো অর্থই উঠিয়ে আনা হয়েছে। ফলে জনগণের অর্থের কোনো অপচয় হবে না।