প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ বালক বিভাগে খুলনাকে ৩-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ বালক বিভাগে খুলনাকে ৩-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সেমিফাইনালের
গুরুত্বপূর্ণ ম্যাচে তারা খুলনা বিভাগের সাতক্ষীরা কালিগঞ্জের গনেশপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়কে পরাজিত করে দেশসেরা হওয়ার শেষ মঞ্চে পা রাখল।
ঢাকার মিরপুর-২
নম্বরে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকালে এই উত্তেজনাপূর্ণ
ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর
প্রথম থেকেই মাঠজুড়ে ছিল বরিশালের ক্ষুদে ফুটবলারদের একক আধিপত্য। আক্রমণ ও রক্ষণভাগের
চমৎকার ও নান্দনিক সমন্বয়ে তারা প্রতিপক্ষ খুলনা বিভাগকে পুরো ম্যাচেই কোনো সুযোগ
দেয়নি।
একের পর এক
আক্রমণ শাণিয়ে ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যেই ৩টি দৃষ্টিনন্দন গোল আদায় করে নেয়
বাকেরগঞ্জের এই ফুটবল জাদুকররা।
এদিকে দাড়িয়াল
মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক সাফল্যে পুরো বাকেরগঞ্জ
উপজেলা ও বরিশাল জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ
মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই এখন এই ক্ষুদে ফুটবলারদের স্তুতি গাওয়া হচ্ছে।
স্মরণীয় বিজয়ে বাকেরগঞ্জবাসীর পক্ষ থেকে ক্ষুদে ফুটবলার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি ইশতিয়াক আহমেদ মাসুদ হাওলাদার।
এক যৌথ অভিনন্দন
বার্তায় তারা বলেন, সেমিফাইনালের এই ধারাবাহিকতা ও টিম স্পিরিট অক্ষুণ্ন রেখে ফাইনালের
মহারণেও বিজয় ছিনিয়ে আনবে এই দামাল ছেলেরা এবং পরম কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি বরিশালের
ঘরেই আসবে।