× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি নির্বাচন

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

বিসিবি নির্বাচনে ভোট দিচ্ছেন তামিম ইকবাল। ছবি: ফেসবুক থেকে

বিসিবি নির্বাচনে ভোট দিচ্ছেন তামিম ইকবাল। ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঢাকার ক্লাব থেকে লড়ে পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তিনি।

মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পরে ফল গণনা শেষ হয় সন্ধ্যা ৬টায়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

নির্বাচনের ফল ও প্রার্থীদের প্রাপ্ত ভোট

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় স্থানে সায়েদ ইব্রাহিম পেয়েছেন ৭২ ভোট, একই ভোট পেয়েছেন ইশরাফিল খসরুও। এরপর মাসুদুজ্জামান ৭০ ভোট, ফয়সাল ইয়াসির ৬৮ ভোট, ফাহিম সিনহা ও শানিয়ান তানিম ৬৬ ভোট করে পেয়েছেন। সাকিব আহমেদ ৬৫ ভোট এবং আসিফ রব্বানি ৬৪ ভোট পেয়েছেন। মির্জা ইয়াসির ৬৩ ভোট এবং রফিকুল ইসলাম ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ড. শামিম পেয়েছেন ৪১ ভোট।

হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ ২০ ভোট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা