× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস, দলে সূর্যবংশী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

শ্রেয়াস আইয়ার ও বৈভব সূর্যবংশী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

শ্রেয়াস আইয়ার ও বৈভব সূর্যবংশী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকাপ জিতেও তিন মাসের মাথায় নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকে বাদও পড়লেন সুরিয়াকুমার যাদব। ভারতের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়া আয়ারল‍্যান্ড ও ইংল‍্যান্ড সফরে প্রথমবার দল ডাক পেয়েছেন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এছাড়া দলে জায়গা পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি, রাবি বিষ্ণু ও প্রিন্স যাদব।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং ও কুলদিপ যাদব। বিশ্রাম পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ। এছাড়া জাপানে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরে হবে এবারের এশিয়ান গেমস। জুন মাসে আয়ারল‍্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। জুলাইয়ে ইংল‍্যান্ডের বিপক্ষে পাঁচ ম‍্যাচের সিরিজ খেলবে এই সংস্করণের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। ওই সিরিজের দলে থাকা মোহাম্মদ সিরাজের জায়গায় এশিয়ান গেমসে খেলবেন বুমরাহ।

গত মার্চে ৩৫ বছর বয়সী সূর্যকুমার সফলভাবে শিরোপা ধরে রাখতে দেশকে নেতৃত্ব দেন। তারপর এবারই প্রথম এই সংস্করণে খেলবে ভারত। ২০২৮ সালে হবে পরবর্তী বিশ্বকাপ, সে সময় সুরিয়াকুমারের বয়স হবে ৩৮। দলে তার ব‍্যাটিং পজিশন নিয়ে কিছু দিন ধরে চলছে বিতর্ক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে তিনি করেন ২৪২ রান। এবারের আইপিএলও ভালো কাটেনি তার। ১৩ ইনিংসে ২০.৭৬ গড়ে করেন কেবল ২৭০ রান, স্ট্রাইক রেট ১৪৭.৫৪।

২০২৩ সালের ডিসেম্বরের পর আর দেশের হয়ে কোনো টি-টোয়েন্টি খেলতে পারেননি ৩১ বছর বয়সী শ্রেয়াস। দলে তার জন‍্য জায়গা খুঁজে পাচ্ছিলেন না নির্বাচকরা। গত জানুয়ারিতে একজনের চোটে দলে ডাক পান শ্রেয়াস। তবে বিশ্বকাপ পরিকল্পনায় থাকা ক্রিকেটারদেরই কেবল খেলায় ভারত।

অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়াস। ২০২৪ সালে কলকাতা রাইট রাইডার্স শিরোপা জেতে তার নেতৃত্বে। ২০২০ সালে দিল্লি ক‍্যাপিটালস ও ২০২৫ সালে পাঞ্জাব কিংস তার নেতৃত্বে ফাইনালে খেলে। ২০২৫ আইপিএলে ১৫৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান করেন শ্রেয়াস। ২০২৬ আইপিএলে ১৬৮.৮১ স্ট্রাইক রেটে করেন ৪৯৮ রান।

ভারত দলে ডাক পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার সূর্যবংশী। এবারের আইপিএলে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে তিনি করেন ৭৭৬ রান! ভারতের এই ব‍্যাটিং সেনসেশন জাতীয় দলে খেলার আগে ভারত ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবেন শ্রীলঙ্কায়। ৯ থেকে ২১ জুনের ওই টুর্নামেন্টের অন‍্য দল আফগানিস্তান।

সূর্যবংশীর সামনে প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার হাতছানি। ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। ১৬ বছর ২৩৮ দিন বয়সে তিনি খেলেছিলেন প্রথম ওয়ানডে। ১৮ বছর ৮০ দিন বয়সে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ওয়াশিংটন সুন্দারের। এই সংস্করণে এখন পর্যন্ত তিনিই ভারতের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল‍্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ১ থেকে ১১ জুলাই ইংল‍্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি।

আয়ারল‍্যান্ড ও ইংল‍্যান্ড সিরিজের ভারত টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স‍্যামসন, ইশান কিষান, শিবম দুবে, তিলাক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, আক্ষর প‍্যাটেল, ওয়াশিংটন সুন্দার, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণু, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা, আর্শদিপ সিং, প্রিন্স যাদব, বৈভাব সূর্যবংশী।

এশিয়ান গেমসের দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণু, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, যাসপ্রীত বুমরাহ, সাঞ্জু স‍্যামসন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, হর্ষিত রানা, ইশান কিষান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা