× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৯:১৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ২০:৫৩ পিএম

নেপালকে হারিয়ে উল্লাসে মেতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

নেপালকে হারিয়ে উল্লাসে মেতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে লাল-সবুজের মেয়েরা। মজার ব্যাপার হলো আগের দুইবার বাংলাদেশ শুধু ফাইনালেই উঠেনি বরং দুবারই জিতেছে শিরোপা। এই নেপালকে হারিয়েই দুবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার বাঘিনীরা হ্যাটট্রিক শিরোপার খোঁজে মাঠে নামবে।

বুধবার ভারতের গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই ছন্নছাড়া ছিল চ্যাম্পিয়নরা। অন্যদিকে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকেন নেপালের ফুটবলাররা। ২৩তম মিনিটে সে কাঙ্খিত গোল ও পেয়ে যায় নেপাল। দীপা শাহির নেওয়া কর্নার কিক থেকে আসে বল গোলে পরিণত করেন গীতা রানি। টানটান উত্তেজনাপূর্ণ এ সেমিফাইনালে প্রথমার্ধের শেষ দিকে বেশ কয়েকটি আক্রমণ চালায় টাইগ্রেসরা। শেষ পর্যন্ত কর্নার থেকে সরাসরি শটে গোল করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। তার এই চোখ ধাঁধানো গোলে ১-১ ব্যবধানে সমতায় থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আবারো আক্রমণ করতে থাকে নেপাল কিন্তু গোল পায় নি। অনেক গুলো সুযোগ ও নষ্ট করেছে তারা। এদিকে ৭৮তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে সাগরিকা সেই সুযোগ মিস করেন। নির্ধারিত সময় পর্যন্ত মনে হয়েছিল আর কোন গোল হবে না। খেলা অতিরিক্ত সময়ে গড়াবে। তবে সুযোগ মিস করা সাগরিকাই শেষ পেরেক ঠুকে দেন।ইনজুরি সময়ের প্রায় তিন মিনিট শেষ হওয়ার এমন মুহূর্তে ডানপ্রান্ত থেকে আক্রমণে আসা সামসুন্নাহার জুনিয়রের বাড়ানো পাসে নেপালের জালে বল পাঠান সাগরিকা। তাতেই ২-১ ব্যবধান জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা