× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরাসরি চুক্তিতে জাফনায় সাকিব আল হাসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৪:২৩ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ১৪:৫৭ পিএম

সাকিব আল হাসান। ছবি: সিএনএন

সাকিব আল হাসান। ছবি: সিএনএন

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরের জন্য সরাসরি চুক্তিতে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন আসরের জন্য শুক্রবার সরাসরি তাকে চুক্তিবদ্ধ করে জাফনা।

 

টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই এই বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভেড়াতে দ্রুত পদক্ষেপ নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এর মাধ্যমে লঙ্কান লিগের আসন্ন আসরের জন্য চুক্তিবদ্ধ হওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন তিনি।

 

সাকিবকে দলে নেওয়ার পর এলপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে তাকে "গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ট্রো" (বিশ্বসেরা টি-টোয়েন্টি ওস্তাদ) হিসেবে অভিহিত করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার বিশাল অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। সাকিবের পাশাপাশি জাফনা কিংস সরাসরি চুক্তির মাধ্যমে লঙ্কান তারকা ব্যাটার ভানুকা রাজাপাকসা এবং তরুণ স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগেকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।

 

বিগত আসরের চ্যাম্পিয়ন জাফনা কিংস এবার মাঠে নামছে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর আগামী ১৭ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের জাফনা। কলম্বোর ঐতিহ্যবাহী সিংহলীজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে ফ্লাডলাইটের আলোয় তাদের প্রতিপক্ষ গত আসরের রানার্স-আপ গল মার্ভেলস।

 ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচটিই রূপ নিচ্ছে গত আসরের ফাইনালের হাইভোল্টেজ পুনরাবৃত্তিতে।

 

কলম্বো, ডাম্বুলা ও ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে যাওয়া ৫টি দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত। এরপর নকআউট পর্ব শেষে ৮ আগস্ট কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা