প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৬ ১২:০০ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ১২:০৭ পিএম
২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগ (আরএসএল) শিরোপা জয়ী আল নাসর। ছবি: আরএসএল
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগ (আরএসএল) শিরোপা নিজেদের নামে করে নিয়েছে আল নাসর।
ঘরের মাঠে বৃহস্পতিবার প্রতিপক্ষ দামাককে ৪-১ ব্যবধানে হারিয়েছে রোনালোদর দল। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর প্রথমবারের মতো সৌদির শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো রিয়াদের ক্লাবটি। আর এর মধ্য দিয়ে ইংল্যান্ড, স্পেন ও ইতালির পর নিজের ঝুলিতে আরও একটি শীর্ষ স্তরের লিগ শিরোপা যুক্ত করলেন পর্তুগিজ সুপারস্টার।
আল
আওয়াল পার্কে বৃহস্পতিবার রাতে টানটান উত্তেজনার এক ম্যাচে মাঠে নেমেছিল আল নাসর। ২৬ হাজার দর্শকের উপস্থিতিতে
দামাকের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় তারা। ম্যাচে আল নাসরের হয়ে সাদিও মানে ও কিংসলে
কোমান একটি করে এবং ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোল করেন।
চতুর্থ প্রচেষ্টায়
প্রথম ট্রফি
দীর্ঘ প্রতীক্ষিত এই শিরোপা জয়ের দিন ম্যাচের শেষ বাঁশি বাজার
সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন আল নাসরের ফুটবলাররা। ২০১৮-১৯ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন
হলো আল নাসর। আর ২০২২ সালের শেষভাগে সৌদি আরবে যোগ দেওয়ার পর চতুর্থ প্রচেষ্টায় এসে
প্রথম লিগ শিরোপার স্বাদ পেলেন রোনালদো।
ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার
সময় রোনালদোর দুর্দান্ত ফ্রি-কিকটি ছিল দেখার মতো। ম্যাচ জয়ের পর আল নাসরের আল্ট্রা
সমর্থকদের বিখ্যাত বিশাল ড্রামটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে পুরো স্টেডিয়ামকে উৎসবে মাতান
এই পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী।
কুইনোনসের কাছে গোল্ডেন বুট
হাতছাড়া
চলতি মৌসুমে রোনালদো ২৮টি গোল করলেও টানা তৃতীয়বারের
মতো গোল্ডেন বুট জেতা হয়নি তার। শেষ দিনে আল ইত্তিহাদের বিপক্ষে হ্যাটট্রিক করে সেই
পুরস্কারটি নিজের করে নিয়েছেন আল কাদসিয়ার জুলিয়ান কুইনোনস। তবে গোল্ডেন বুট না পেলেও
কাঙ্ক্ষিত ট্রফিটি উঁচিয়ে ধরতে পেরে রোনালদোর আক্ষেপ থাকার কথা নয়।
অন্য ম্যাচে আল ফাইহার বিপক্ষে
আল হিলালের ফলাফলকে সমীকরণ থেকে পুরোপুরি ছিটকে দিয়ে শেষ পর্যন্ত সৌদি আরবের নতুন চ্যাম্পিয়ন
হিসেবেই মাঠ ছাড়ে আল নাসর। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ফুটবলে নিজের সাফল্যের নতুন চূড়া
স্পর্শ করলেন রোনালদো।