জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার পুরুষ ও নারী দুই বিভগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। ছবি : বাংলাদেশ কুস্তি ফেডারেশন
জাতীয়
সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার পুরুষ ও নারী দুই বিভগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ
আনসার।
বৃহস্পতিবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রতিযোগিতা
শেষে মহিলা বিভাগে নারী আনসার দল ৯ স্বর্ণ ও ১ রৌপ্যপদক জিতে সেরা হয়। অন্যদিকে পুরুষ
বিভাগে চ্যাম্পিয়ন আনসার দলের ছেলেরা পায় ৬ স্বর্ণ, ২ রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক। খেলা
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল
এহসান।
আরকে/প্রবা