× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানকে বিদায় মুজাফফরভের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২২:৩৭ পিএম

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের ইতি টানলেন উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ। ছবি : মুজাফফরভের ফেসবুক

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের ইতি টানলেন উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ। ছবি : মুজাফফরভের ফেসবুক

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী পরাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের ইতি টানলেন উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ। বিদায়লগ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি। যেখানে সাদা-কালো শিবিরের প্রতি তার গভীর ভালোবাসা, ক্লাবের জন্য করা ত্যাগ এবং ফেলে আসা নানা স্মৃতির কথা উঠে এসেছে।

বিদায়ী বার্তায় মুজাফফরভ জানান, বিগত বছরগুলোতে দেশের অন্যান্য শীর্ষস্থানীয় ও শক্তিশালী ক্লাবগুলো থেকে লোভনীয় অফার পাওয়া সত্ত্বেও মোহামেডানের প্রতি ভালোবাসার কারণে তিনি ক্লাব ছাড়েননি। গত পাঁচ মৌসুমে এই দলের সাফল্যের জন্য নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন এবং কঠোর পরিশ্রম করেছেন। সাদা-কালো এই ক্লাবকে এবং সমর্থকদের ভালোবাসাকে তিনি আজীবন নিজের হৃদয়ে ধারণ করবেন এবং কখনো ভুলবেন না।

করে ২০২৫ ও ২০২৬ সালটি তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল, কারণ এই সময়েই তিনি তার মাতৃহারা হন। মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়ে কিছুদিনের জন্য ক্লাবের বাইরে থাকলেও, ক্লাবের টানে আবারো মাঠে ফিরে এসেছিলেন তিনি।

মোহামেডানের হয়ে ৭৫ ম্যাচে ২৫ গোল করেছেন মুজাফফরভ। জিতেছেন ১টি প্রিমিয়ার লিগ ও ১টি ফেডারেশন কাপের শিরোপা। ছবি : মুজাফফরভের ফেসবুক

মোহামেডানের হয়ে গত দুই মৌসুম দলীয়ভাবে আশানুরূপ কাটেনি বলে আফসোস প্রকাশ করেছেন এই উজবেক তারকা। বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনালে উঠেও ট্রফি না পাওয়ার আক্ষেপ পুড়িয়েছে তাকে। অনেক সমীকরণ ও চিন্তাভাবনার পর ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ নিতেই মূলত সাদা-কালো শিবির ছাড়ার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই ক্লাবের জার্সি গায়ে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বলেও উল্লেখ করেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গত পাঁচ বছরে মাঠ মাতানো মুজাফফরভের অবদান ছিল চোখে পড়ার মতো। ক্লাবটির হয়ে ৭৫ ম্যাচে ২৫ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন। জিতেছেন ১টি প্রিমিয়ার লিগ ও ১টি ফেডারেশন কাপের শিরোপা। মোহামেডানের হয়ে খেলেছেন মোট সাতটি ফাইনাল।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা