প্রথমবারের মতো এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামছে বাংলাদেশ, দেশের লিগ চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের মাধ্যমে। ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়ায় আধিপত্য বজায় রেখেও আন্তর্জাতিক ক্লাব ফুটবলে এতদিন অনুপস্থিত ছিল বাংলাদেশ নারী দল। তবে এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। প্রথমবারের মতো এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামছে বাংলাদেশ, দেশের লিগ চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের মাধ্যমে।
নবাগত
এই দলটি জাতীয় দলের তারকাদের নিয়ে গড়ে উঠে লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। শুরুতে অংশ
নিতে অনাগ্রহী থাকলেও শেষ পর্যন্ত বাফুফের অনুরোধে তারা রাজি হয়েছে। আগস্টে শুরু হতে
যাওয়া আসরে অংশ নেওয়ার পাশাপাশি স্বাগতিক হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে দলটি, যা
বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে।
আরকে/প্রবা