আমিনুল হক ও আসিফ আকবর। ছবি : প্রতিদিনের বাংলাদেশ গ্রাফিক্স
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-কে ঘিরে আবারও বিতর্কে জড়ালেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সাবেক বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা আসিফ সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি লেখেন, ‘দেশ প্রথম একজন ডিস্কো ক্রিকেট মন্ত্রী পেয়েছে যিনি ফুটবলার। তিনি মেসি নন, বিরাট গোলকিপার। অথচ বাফুফে তাকে গুনেই না !’
এর আগেও দুজনের মধ্যে পরোক্ষ দ্বন্দ্ব
দেখা গেছে। বিসিবির এক সময়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ
আরোপ করা হলে প্রতিমন্ত্রী সেই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। তখন বোর্ডের সদস্য
হিসেবে আসিফ তার সমালোচনা করে মন্তব্য করেছিলেন যে, হঠাৎ করে এমন নির্দেশ দেওয়ায় পরিস্থিতি
আরও জটিল হয়ে গেছে। সব মিলিয়ে, ক্রীড়া প্রশাসন নিয়ে মতবিরোধ থেকে আসিফ ও প্রতিমন্ত্রীর
এই বক্তব্য-পাল্টা বক্তব্য আবারও আলোচনায় এসেছে।
আরকে/প্রবা