× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানকে কাঁদিয়ে কিংস চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ২২:৫০ পিএম

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নিজেদের ড্রেসিংরুমে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস বসুন্ধরা কিংসের। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নিজেদের ড্রেসিংরুমে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস বসুন্ধরা কিংসের। ছবি : সংগৃহীত

নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে ট্রেবল জিতেই মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস। বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ এবং বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপও জিতে নিয়েছে তারা।

২০১৮ সালে প্রিমিয়ার লিগ ফুটবলে আসার পর এ নিয়ে দ্বিতীয়বার ট্রেবল জিতল তারা। এর আগে ২০২৩-২৪ মৌসুমে একই কীর্তি গড়েছিল ‘দ্য কিংসরা। বুধবার কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজের হ্যাটট্রিকের সুবাদে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় কিংস। বিজিত দলের গোল দুটি করেন মোজাফফরভ এবং সৌরভ দেওয়ান। তবে মোজাফফরভ পেনাল্টি মিস না করলে হয়তো মোহামেডান ম্যাচে জিততেও পারতো।

ফাইনাল সেরা, টুর্নামেন্ট সেরা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ... তিনটি ট্রফিই কিংসের ডরিয়েলটন গোমেজের। ছবি : বাফুফে

ডরিয়েলটন হন ফাইনাল ও টুর্নামেন্ট সেরার পুরস্কার পান। সর্বাধিক গোলদাতাও হন তিনি (১২ গোল)। ফেয়ার প্লে ট্রফিও পায় কিংস।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা