জাতীয় রেসলিং প্রতিযোগিতায় কুস্তি খেলার একটি দৃশ্য। ছবি : বাংলাদেশ কুস্তি ফেডারেশন
কুস্তিগীরদের শ্রেষ্ঠত্বের লড়াই জাতীয় রেসলিং প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বুধবার (২০ মে) জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরুর দিনে সাতটি স্বর্ণ জিতে সেরার তালিকায় এগিয়ে আছে বাংলাদেশ আনসার। মেয়েদের ৫০ কেজিতে পুলিশের আনসারের শারমিন আক্তার, ৫৩ কেজিতে সুইফুং মারমা, ৫৫ কেজিতে মাসিনু মারমা, ৫৭ কেজিতে মিম, ৫৯ কেজিতে শুক্রান্তি বিশ্বাস, ৬২ কেজিতে স্বপ্না, ৬৮ কেজিতে দোলা খাতুন স্বর্ণ জেতেন। তবে ৭২ কেজিতে স্বর্ণপদক জিতে নেন পুলিশের হালিমা খাতুন। যদিও আগে ৬৮ কেজিতে খেলতেন হালিমা। কিন্তু এবারই প্রথম জাতীয় আসরে ৭২ কেজিতে লড়েছেন তিনি।
এর
আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর
রহমান। এ সময় কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক
একেএম আবদুল মোবিন ও কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকী উপস্থিত ছিলেন। কাল শেষ দিনের
খেলা অনুষ্ঠিত হবে।
আরকে/প্রবা