× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান বধ

টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভারতকে টপকাল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৫:০৩ পিএম

আপডেট : ২০ মে ২০২৬ ১৬:৫৩ পিএম

প্রথমবারের মতো তারা টেস্ট র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

প্রথমবারের মতো তারা টেস্ট র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

দুর্দান্ত এক ঐতিহাসিক অর্জনে বিশ্ব ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টাইগাররা শুধু সিরিজই জেতেনি। বরং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে নাজমুল শান্তর দল।

নিজেদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে বুধবার এমনটাই জানিয়েছে আইসিসি

আইসিসি বলছে, এই জয়ের ফলে বাংলাদেশের জয়ের হার এখন ৫৮.৩৩ শতাংশ। এর ফলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠেছে বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশের এই জয়ের ফলে ষষ্ঠ স্থানে নেমে গেছে ভারত এবং পাকিস্তান রয়েছে অষ্টম স্থানে।

এর পাশাপাশি টেস্ট র‍্যাঙ্কিংয়েও নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো তারা টেস্ট র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে তারা। দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ টেস্ট র‍্যাঙ্কিং এটি।

এর আগে সিলেট টেস্টের শেষ দিনের প্রথম সেশনেই পাকিস্তানের শেষ তিনটি উইকেট তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে এটা প্রথম টেস্ট সিরিজ জয়। পাশাপাশি ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কীর্তি অর্জন করেছে টাইগাররা।

ঐতিহাসিক এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেন স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় টেস্টে ৬ উইকেট শিকার করেন তাইজুল, যার মধ্যে ছিল শেষ দিনের গুরুত্বপূর্ণ দুই উইকেট।

৪৩৭ রানের রেকর্ড টার্গেট তাড়া করতে নেমে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের বোলিং তোপে শেষ পর্যন্ত টিকতে পারেনি পাকিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা