× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড জয় থেকে ১২১ রান পিছিয়ে পাকিস্তান, বাংলাদেশের চাই ৩ উইকেট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৭:৫২ পিএম

আপডেট : ১৯ মে ২০২৬ ২১:০৯ পিএম

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট। ছবি: প্রতিদিনেরন বাংলাদেশ

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট। ছবি: প্রতিদিনেরন বাংলাদেশ

সিলেট টেস্টে ঐতিহাসিক জয় থেকে মাত্র ১২১ রান পিছিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে শেষ দিনে বাংলাদেশের চাই ৩ উইকেট। 

চতুর্থ দিনের প্রথম ও দ্বিতীয় সেশন অনেকটা বাংলাদেশর নিয়ন্ত্রণে থাকলেও তৃতীয় সেশনে বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠে সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। 

দুজনেই ধীরে ধীরে বড় করছিলেন ইনিংস। নতুন বলে পাক শিবিরে আঘাত করেন তাইজুল ইসলাম। ১৩৪ রানের জুটি ভাঙেন তিনি। ৭১ রান করা সালমানকে বোল্ড করেন এই বাঁহাতি অফ স্পিনার।

সালমানের পর উইকেটে এসে মাত্র ৬ বল টিকতে পেরেছেন হাসান আলি। তাইজুলের ফিরতি ওভারে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। 

শেষ বিকালে রিজওয়ানের সঙ্গ দিতে আসেন সাজিদ খান। তবে বেশিক্ষণ বাংলাদেশি বোলারদের বোলিং তোপ সহ্য করতে হয়নি। আলোক স্বল্পতায় দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ার। 

শেষ এবং পঞ্চম দিনে লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নামবেন সাজিদ-রিজওয়ান। রিজওয়ান ৭৫ রানে এবং সাজিদ ৮ রানে অপরাজিত আছেন।

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান।

পাকিস্তানকে জিততে হলে গড়তে হবে বিশ্বরেকর্ড। এর আগে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এত রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। এমনকি বাংলাদেশও এত রানের লিড পাওয়ার ইতিহাস নেই। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য জয়ের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। যদিও সেটা বাংলাদেশের বিপক্ষেই। তবে এবারে রানের সংখ্যাটা আরও বেশি। পাকিস্তান তাড়া করছে ৪৩৭ রানের লক্ষ্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা