সিলেট টেস্ট
জয় থেকে ৫ উইকেটে পিছিয়ে আছে বাংলাদেশ। ছবি: গেটি ইমেজেস
সিলেট টেস্টে জয় থেকে ৫ উইকেটে পিছিয়ে আছে বাংলাদেশ। চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান। পাকিস্তানের চাই ২৩৭ রান।
৪৩৭ রানের লক্ষ্যে ২ ওভারে বিনা উইকেটে শূন্য রানে কাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। চতুর্থ দিনের শুরুটাও ভালোই করেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল।
১১তম ওভারে নাহিদ রানার দ্বিতীয় বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরলেন পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ ফজল। ৬ রান করা ফজলের ক্যাচ নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
১৬তম ওভারে মিরাজের শেষ বলে এলবিডাব্লিউ হন আরেক ওপেনার আজান। ২১ রানে আউট হন তিনি। যদিও রিভিউ নিয়েছিলেন। কিন্তু থার্ড আম্পায়ার মাঠের আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত পাল্টাননি। ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রানে প্রথম সেশন শেষ করে পাকিস্তান।
দিনের দ্বিতীয় সেশনে থিতু হন বাবর আজম ও শান মাসুদ। এর মাঝেই নিজের ১৪তম ফিফটি তুলে নেন মাসুদ। তবে দুজনের জুটি বড় হতে দেননি তাইজুল ইসলাম। তাইজুলের করা ৩৫ তম ওভারের শেষ বলটি লেগে খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন বাবর। ৪৭ রান করে ফেরেন তিনি।
বাবর সাজঘরে ফেরার পর নাহিদ রানার শিকার হন সৌদ শাকিল। ৪৪ তম ওভারের চতুর্থ বলে রানার অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন শাকিল। মাত্র ৬ রান করেন তিনি।
সৌদ শাকিলের পর ফেরেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদও। তাইজুলের বলে শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন ৭১ রান করা সৌদ।
তৃতীয় সেশনে দলের হাল ধরার চেষ্টায় নতুন দুই ব্যাটসম্যান সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান।