× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট টেস্ট

মুশফিকের ১৬ হাজার রানের মাইলফলক, বড় লিডের পথে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৪:৩৫ পিএম

মুশফিকুর রহিম। ছবি: গেটি ইমেজেস

মুশফিকুর রহিম। ছবি: গেটি ইমেজেস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে ভর করে শক্ত ভিত গড়েছে স্বাগতিকরা। 

দিনে দ্বিতীয় সেশনে সাড়ে তিনশ রানের লিড নিয়েছে টাইগাররা। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

দিনের শুরুতে ৩ উইকেটে ১১০ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড থাকায় শুরু থেকেই এগিয়ে ছিল টাইগাররা। তবে সকালের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারায় দল। খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ১৫ রান করে ফেরেন তিনি। তখন দলের সংগ্রহ ১১৬ রান।

এরপর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন মুশফিক ও লিটন। ধীরে ধীরে পাকিস্তানি বোলারদের ওপর চাপ বাড়াতে থাকেন দুজন। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০৩ রান। লিটন ছিলেন ৪৮ রানে অপরাজিত, আর মুশফিক খেলছিলেন ৩৯ রানে।

দ্বিতীয় সেশনে নেমেই ফিফটি তুলে নেন লিটন। খুররম শাহজাদের এক চমৎকার কভার ড্রাইভে ৬৭ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতক। অন্য প্রান্তে মুশফিকও তুলে নেন নিজের ৩০তম টেস্ট ফিফটি।

তবে বড় জুটিটি ভাঙেন হাসান আলী। ৬৯ রান করা লিটন সৌদ শাকিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তার ৯২ বলের ইনিংসে ছিল ৫টি চার। মুশফিক-লিটন জুটিতে এসেছিল ১২৩ রান।

এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আবারও ইনিংস এগোনোয় মন দেন মুশফিক। তবে ষষ্ঠ উইকেটে ৩৪ রানের জুটি গড়ার পর মিরাজকে ফিরিয়ে দেন খুররম শাহজাদ। ১৯ রান করা মিরাজ বোল্ড হলে বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন ঘটে।

তবে তাইজুলকে নিয়ে দলের সংগ্রহ বাড়াচ্ছেন অভিজ্ঞ মুশফিক। রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিক অপরাজিত আছেন ৮৪ রানে। তাইজুল করেছেন ৩ রান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৪১।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা