সিলেট টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৬ ১২:৫২ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬ ১৪:৩৫ পিএম
সিলেট টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত অর্ধশতক করেছেন লিটন দাস। ছবি: ইউএনবি
সিলেটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন লিটন দাস।
প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তিনি ৬৭ বলে ৫২ রান করে অপরাজিত অর্ধশতক তুলে নেন।
এর আগে ৬৬ বলে ৪৮ রান করে অর্ধশতক থেকে মাত্র দুই রান দূরে থাকতে মধ্যাহ্ন বিরতিতে যেতে হয় তাকে। এরপর বিরতি শেষে মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই চার হাকিয়ে ২০ টেস্টে তম অর্ধশতক তুলে নেন লিটন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চাপের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। তার ইনিংসে ভর করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুরুত্বপূর্ণ সময় পার করে।
বিশেষ করে ম্যাচের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলে।
এক পর্যায়ে ২০০ রানের কাছাকাছি যাওয়াও কঠিন মনে হলেও তার ১২৬ রানের ইনিংসে সেই বাধা অতিক্রম করে ২৭৮ রানের ভালো সংগ্রহ গড়ে বাংলাদেশ।
পরে বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে পাকিস্তান ২৩২ রানে গুটিয়ে যায়।ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৬ রানের লিড পায়।
এরপর দ্বিতীয় ইনিংসে দল যখন চাপে তখন তিনি মুশফিকুর রহিমকে সঙ্গে দায়িত্ব নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন।
মুশফিকুর রহিম ৮৪ বল খেলে ৪০ অপরাজিত আছেন।
এখন দেখার বিষয়, লিটন দাস দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখাতে পারেন কি না।