× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআরইউ টিটিতে প্রতিদিনের বাংলাদেশের শামীম-রুমেলের তিন সাফল্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ২২:৪০ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ২২:৫৮ পিএম

প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক শামীম হাসান (বায়ে) এবং রুমেল খান। ছবি : প্রবা ফটো

প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক শামীম হাসান (বায়ে) এবং রুমেল খান। ছবি : প্রবা ফটো

চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘কিউট-ডিআরইউ স্পোর্টস কার্নিভাল’। বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত হয়েছে টেবিল টেনিস (টিটি) ইভেন্ট। এতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক শামীম হাসান এবং রুমেল খান দুটি ইভেন্টে তিনটি সাফল্য কুড়িয়ে নিয়েছেন (একটি ইভেন্টে প্রথম ও দুটি ইভেন্টে দ্বিতীয়)।

ডিআরইউ টেবিল টেনিস এককের বিজয়ী তিন প্রতিযোগী। ছবি : ডিআরইউ

ডিআরইউ টেবিল টেনিস দ্বৈতের বিজয়ী তিন জুটি। ছবি : ডিআরইউ.

দ্বৈতে লিগ পদ্ধতির খেলায় বিবিসির রাকিব হাসনাতের সঙ্গে জুটি বেঁধে প্রতিদিনের বাংলাদেশের শামীম হাসান জুটি চ্যাম্পিয়ন হন। এই জুটির এটি প্রথম শিরোপা, আর ডিআরইউ টিটিতে এটা শামীমের ব্যক্তিগত প্রথম শিরোপা। রানার্সআপ হন প্রতিদিনের বাংলাদেশের রুমেল খান ও খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল জুটি। রুমেল-চঞ্চল জুটিি এ নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হলেন (এই জুটি ২০২৩ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন)। তৃতীয় হন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল ও নয়াদিগন্তের জাফর ইকবাল জুটি।


ডিআরইউ টেবিল টেনিস ইভেন্টে একক ও দ্বৈতে অংশ নেওয়া প্রতিযোগীরা। সঙ্গে আছেন ডিআরইউ ক্রীড়া সম্পাদক এবং ম্যাচের বিচারকও। ছবি : ডিআরইউ

এছাড়া টুর্নামেন্টের একক ইভেন্টে রানারআপ হন প্রতিদিনের বাংলাদেশের রুমেল খান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রানারআপ হলেন তিনি (৫ বারের শিরোপাধারী তিনি)। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  ফাইনালে তাকে ২-১ সেটে হারান বিবিসির রাকিব হাসনাত সুমন। এটা সুমনের প্রথম শিরোপা। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল নয়া দিগন্তের জাফর ইকবালকে হারিয়ে দেন।

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ডিআরইউ ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের তত্বাবধানে এবং জাতীয় টেবিল টেনিস কোচ মোহাম্মদ আলীর পরিচালনায় টেবিল টেনিসের একক ও দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা