× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৫:২১ পিএম

আপডেট : ১৩ মে ২০২৬ ১৬:০৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: উইকিপিডিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: উইকিপিডিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

বিসিবির দুজন ও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে একজন জায়গা পেয়েছেন নির্বাচন কমিশনে।

বিসিবির জানিয়েছে, প্রযোজ্য নিয়মকানুন অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত সকল প্রয়োজনীয় কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা করবে এই নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা