× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশফিকুর রহিমের হাতে টি-স্পোর্টসের স্মারক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ২১:০৪ পিএম

শফিকুর রহিমের হাতে এই স্মারকটি তুলে দিয়েছেন টি-স্পোর্টসের হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপম্যান্ট শামীম চৌধুরী। ছবি : সংগৃহীত

শফিকুর রহিমের হাতে এই স্মারকটি তুলে দিয়েছেন টি-স্পোর্টসের হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপম্যান্ট শামীম চৌধুরী। ছবি : সংগৃহীত

২০০৫ সালের মে মাসে লর্ডসে টেস্ট অভিষেক, ২০২৫ সালের নভেম্বরে শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট একাদশে নাম লিখিয়ে  দারুণ এক মাইলস্টোন পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন এই ক্রিকেটার।

বাংলাদেশের প্রথম ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল ‘টি-স্পোর্টস’ মুশফিকুর রহিমকে বিশেষভাবে স্মরণের উদ্যোগ নিয়েছে।  তার শততম টেস্টকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে দেশের স্পোর্টস টিভি চ্যানেল এবং বিসিবির লম্বা সময়ের  মিডিয়া রাইটস পার্টনার টি-স্পোর্টস নিয়েছে বিশেষ উদ্যোগ। 

মুশফিকুর রহিমের স্কেচ কাঠে খোদাই করে ১০০তম টেস্টের পথে মুশফিকুর রহিমের ক্যারিয়ার হাইলাইটস সুদৃশ্য বিশাল এক ফ্রেমে বাঁধাই করেছে টি-স্পোর্টস। 

মুশফিকুর রহিমের ১০১তম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারানোর আনন্দ উদযাপন শেষে মুশফিকুর রহিমের হাতে এই স্মারকটি তুলে দিয়েছেন টি-স্পোর্টসের হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপম্যান্ট শামীম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন টি-স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রিফাত এমিল এবং রাহুল রায়। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-স্পোর্টসের ব্যতিক্রমধর্মী এই উপহার পেয়ে টি-স্পোর্টসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিকুর রহিম।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা