× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যাটট্রিক জয়

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ১৭:১৫ পিএম

আপডেট : ১২ মে ২০২৬ ১৮:১২ পিএম

পাকিস্তানকে হারিয়ে উল্লাস টাইগারদের।         ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে উল্লাস টাইগারদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে পাত্তাই দিলো না বাংলাদেশ। তাদের ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বিশাল জয় পায় শান্ত-মিরাজরা।এ জয়ে  বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয় পায় টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে । সে আক্ষেপটা ঘুচিয়েছে তাদেরে মাটেতেই।  ২০২৪ সালে পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার মিরপুর টেস্টেও রোমাঞ্চকর জয় পায় শান্তরা। এটাই ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। 

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রান করলে ২৭ রানের লিড পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

জবাবে রান তাড়া করতে নেমে পঞ্চম দিনের শেষ সেশনে ১৬৩ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে ওপেনার আব্দুল্লাহ ফজল সর্বোচ্চ ৬৬ রান করলেও অন্য ব্যাটাররা বাংলাদেশের বোলিং তোপের মুখে দাঁড়াতে পারেননি।

বাংলাদেশের জয়ের নায়ক তরুণ গতিদানব নাহিদ রানা। মাত্র ৪০ রান খরচ করে তিনি একাই শিকার করেন ৫টি উইকেট। এছাড়া অভিজ্ঞ তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম প্রত্যেকে ২টি করে উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস ধসিয়ে দেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা