× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুর টেস্ট: জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২৬৮ রান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ১৩:০৮ পিএম

আপডেট : ১২ মে ২০২৬ ১৩:১৫ পিএম

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: গেটি ইমেজেস

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: গেটি ইমেজেস

মিরপুর টেস্টে জয়ের লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। পঞ্চম দিনের সকালে দ্রুত রান তুলে ৯ উইকেটে ২৪০ রানেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

আরও পড়ুন: ৫ হাজারের ক্লাবে মোমিনুল

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড ছিল ২৬৭ রান। দিনের বাকি সময়ে প্রায় ৭৫ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা থাকায় ম্যাচে ফলের সম্ভাবনাও জোরালো হয়ে ওঠেছে। তবে মিরপুরের ইতিহাস বাংলাদেশের পক্ষেই কথা বলছে। এই মাঠে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তাড়া করে কখনও জিততে পারেনি কোনো দল। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া ২০৯ রানের লক্ষ্য ছুঁয়ে ৯ উইকেটের জয় পেয়েছিল ইংল্যান্ড।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন অধিনায়ক শান্ত। আগের দিনের ৫৮ রানের সঙ্গে আরও যোগ করে ১৫০ বলে ৮৭ রান করেন তিনি। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে। নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন এই বাঁহাতি ব্যাটার।

শান্ত সেঞ্চুরি পেলে টেস্ট ক্রিকেটে তৃতীয়বারের মতো দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়তেন। এর আগে এই রেকর্ড আছে শুধু সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের।

সকালের সেশনে দ্রুত উইকেট হারালেও বাংলাদেশের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করেন। মুশফিকুর রহিম ২২, মেহেদী হাসান মিরাজ ২৪ ও লিটন দাস ১১ রান করেন। শেষদিকে তাসকিন আহমেদ ১১ রান করে আউট হলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন হাসান আলী ও নোমান আলী। এছাড়া শাহীন শাহ আফ্রিদি নেন ২ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা