× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ না খেলার কারণ জানতে তদন্ত কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ১৯:৫৬ পিএম

আপডেট : ১১ মে ২০২৬ ২০:২৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইনসেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইনসেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা আগেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অবশেষে এবার সেটার বাস্তবায়ন দেখা গেল।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে সোমবার ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কেএম অলিউল্ল্যা ছাড়া তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

তিন সদস্যের এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই বিষয়টি পর্যালোচনা করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন।

আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বাংলাদেশ-ভারত উত্তেজনা। তারই ধারাবহিকতায় নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার ও বিসিবি। আইসিসির কাছে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার অনুরোধ করলেও তা আমলে নেয়নি আইসিসি। অনুরোধ না রেখে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ করে দেয়। যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সুযোগ পেয়েও না যাওয়ার সিদ্ধান্ত এবারই প্রথম। ফলে এই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়। দুদেশের কুটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়ে। এসব কারণেই নতুন সরকার আসার পরই বিষয়টি খতিয়ে দেখার কথা ভাবছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা