× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টি কাটিয়ে মাঠে বাংলাদেশ-পাকিস্তান, ম্যাচ চলবে সোয়া ৬টা পর্যন্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৬ ১৬:২৯ পিএম

আপডেট : ১১ মে ২০২৬ ১৮:১৭ পিএম

বৃষ্টি আসায় কভারে মাঠ ঢেকে ফেলছেন মাঠকর্মীরা। ছবি: গেটি ইমেজেস

বৃষ্টি আসায় কভারে মাঠ ঢেকে ফেলছেন মাঠকর্মীরা। ছবি: গেটি ইমেজেস

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির বাধা কাটিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের দ্বিতীয় দিন।

দীর্ঘ সময় কাভারে ঢাকা থাকার পর বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। দিনের খেলা শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৫টা ৪৫ মিনিট। তবে আলো অনুকূলে থাকলে খেলা বাড়িয়ে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকেইনফো। দ্বিতীয় দিনের ৩৭ ওভার বাকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিকেল ৩টা ৩৫ মিনিটে মাঠ করেন দুই আম্পায়ার। মাঠের মাঝখানে গিয়ে সেন্ট্রাল উইকেট ও আশপাশের জায়গাগুলো খুঁটিয়ে দেখতে দেখা যায়। দীর্ঘক্ষণ হাঁটা, বুট দিয়ে টার্ফ পরীক্ষা করা এবং স্কয়ার ঘুরে দেখার পর মাঠের পরিস্থিতি দেখে খেলা শুরু করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা